বর্তমানে রাজধানী ঢাকায় প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ৭০ শতাংশ অর্থাৎ ৯৮ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাধ্য হয়ে ঢাকায় এসেছেন। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
বিশ্বব্যাংক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করা থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে ভুল করেছিলো সেটি উপলব্ধি করে এখন বাংলাদেশকে যে সর্বোতভাবে সহায়তা করতে চায়, সে জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই।
বাংলাদেশকে দুই দশমিক ২৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়ার লক্ষ্যে পাঁচটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি সই করেছে বাংলাদেশ ও বিশ্বব্যাংক। সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণ, পরবর্তীতে উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে উত্তরণ লাভ এবং এর ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের (সিপিএফ) (২০২৩-২০২৭) অধীনে তিনটি নতুন প্রকল্পে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুন মাসের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।
চলতি ২০২২-২৩ অর্থবছর বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.২ শতাংশ হবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কঠোর আর্থিক অবস্থা, বিঘ্নিত আমদানি নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রবৃদ্ধি হ্রাস পাবে। তবে আগামী অর্থবছর প্রবৃদ্ধি ৬.২ শতাংশে উঠবে বলে আশা করছে আন্তর্জাতিক দাতাসংস্থা বিশ্বব্যাংক।
বাণিজ্য সেবা বাড়াতে বেনাপোল স্থলবন্দরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে জায়গা অধিগ্রহণ, শেড, ইয়ার্ড ও টার্মিনালের উন্নয়নকাজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন।
রাজধানী ঢাকার মেট্রোরেল কেন্দ্রীক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরি এবং ইলেকট্রিক বাস ক্রয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অর্থায়নের আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।