নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসায় বিস্ফোরণের ঘটনায় স্ত্রীর পর মারা গেলেন গার্মেন্টস কর্মী সোহান তালুকদার (৪০)।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- * * * *
- শ্রমিক তহবিলের অর্থ আটকে রেখেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- * * * *
- নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশিক্ষণ
- * * * *
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
বিস্ফোরণ
আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলের বেলেডওয়েন শহরের একটি তল্লাশি চৌকিতে ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিপা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর নেতা হাফিজ হামদুল্লাহকে নিয়ে কোয়েটা থেকে কালাতে যাওয়ার পথে বিস্ফোরণ ঘটে।
ইসরায়েল-গাজা সীমান্তে একটি বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনাক্রমে বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয় বলে মনে করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া ওসমান গনি (৬০) নামে আরো এক জেলে মারা গেছেন। সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম নগরীর হালিশহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন।
দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশ রোমানিয়ায় একটি জ্বালানি স্টেশনে পৃথক দুটি ভয়াবহ বিস্ফোরণে ৪৭ জন হতাহত হয়েছেন। এর মধ্যে একজন নিহত এবং আহত হয়েছেন আরও ৪৬ জন।
রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় মা-বাবার পর মারা গেলো তাদের একমাত্র সন্তান আফসানা (৫)।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।