রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা এ অভিযান পরিচালনা করেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
বিড়ি
যশোরের নাভারন, শার্শা ও ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ-২ এ অভিযান পরিচালনা করেন।
টানা দশমবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। একই সাথে টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটি।
রংপুরে নকল ব্যান্ডরোলযুক্ত তেরো লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ গফুর বিড়ি ও নবাব বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর বাজারে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের বি-বাড়িয়া অঞ্চলের ব্যবস্থাপক ইনচার্জ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ পঁচা বিড়ি ও দিলীপ বিড়ি জব্দ করেছে উপজেলা প্রসাশন। সোমবার কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
বিড়ি শিল্পকে শুল্ক মুক্ত করে শ্রমিককের মজুরী বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখা। বর্ণাঢ্য বিজয় র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভার আয়োজন করে বিড়ি শ্রমিকরা।
সিরাজগঞ্জ জেলার পিপুলবাড়িয়া থানার ছোনগাছা বাজার ও বাগবাটি বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোল যুক্ত রাঙ্গা বিড়ি জব্দ করা হয়েছে।
রংপুর বুড়িরহাট কলেজ মোড়ে পরিবহন ও যানবাহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ রাকিব বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। সোমবার বিকালে রংপুর মেট্টোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।