ময়মনসিংহের মুক্তাগাছায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের বিরুদ্ধে অভিযান করে একজনকে জেল ও কয়েকজনকে জরিমানা করেছে ভ্রমমান আদালত।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
বিড়ি
কিশোরগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী বাজারে নকল ব্রান্ডরোল যুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে আবু বক্কর নামের এক ব্যাবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত।
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে অবৈধ বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদনের দায়ে রিপন বিড়ি ফ্যাক্টরির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
কিশোরগঞ্জে কোনোভাবেই নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয় বন্ধ করা যাচ্ছে না। ভ্রাম্যমান আদালতের জরিমানা, অবৈধ বিড়ি জব্দসহ প্রশাসনের কঠোর অবস্থার মধ্যে চলছে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ক্রয়-বিক্রয়।
কুষ্টিয়া প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারার রেলস্টেশন ও বাহাদুরপুর এলাকায় পৃথক তিনটি অভিয়ান করে নকল ব্যান্ডরোলযুক্ত ২ লাখ শলাকা বিড়ি, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানের ৫৪০ প্যাকেট ডিটারজেন্ট পাউডার ও মূসক চালান বিহীন দেড় বস্তা ভারতীয় আতসবাজি জব্দ করেছে কুষ্টিয়া কস্টমস বিভাগ।
বিদেশী কোম্পানীর আগ্রাসন থেকে দেশীয় তামাক শিল্পের অস্তিত্ব রক্ষা ও চাষীদের সুরক্ষাসহ তামাকের ন্যায্য মূল্যের দাবিতে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে অনশন কর্মসূচী পালন করেছেন জেলার তামাক চাষীরা। সোমবার সকাল ১০ টায় দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির ব্যানারে এ কর্মসূচী করে তারা।
আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ৭ দফা প্রস্তাব দিয়েছে রংপুর জেলা বিড়ি শিল্প মালিক সমিতি। শনিবার (৬ মার্চ) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস ভবনের রোকেয়া হলে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়।
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার অতিথপুর বাজারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত ৩১ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
চলতি বাজেটে বিড়ির উপর ধার্যকৃত অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার, সপ্তাহে ৬ দিন কাজের ব্যবস্থা, বিড়িতে ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, বিড়িকে কুটির শিল্প হিসেবে রাখাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড গাজীপুর এরিয়া অফিসের হিসাব রক্ষক মো: মেহেদী হাসান (২৭) পিতা: মো: ইসাহক আলী, সাং: রাঘবপুর, পোস্ট অফিস: বন্দবিলা, থানা: বাঘারপাড়া, জেলা: যশোর নিখোঁজ হয়েছেন।