বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বর্তমান সরকার গোটা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে।
বি
চোটের জন্য বেশ কিছু দিন মাঠের বাইরে থাকা পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি ফিট হয়ে ওঠেছেন। বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামতে পারবেন তিনি। বিশ্বকাপের আগে এটি পাকিস্তানের জন্য বেশ ভালো খবর।
মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একাধিক শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৫ ক্যাটাগরির পদে ৩৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদককারবারি ও মাদক সেবনের অভিযোগে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ ।
যশোর প্রতিনিধি: কুষ্টিয়া, যশোর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত সরকারের অনুমোদনহীন নকল ব্যান্ডরোল লাগিয়ে জামান বিড়ি এবং সাব্বির বিড়ি বাজারজাত করে আসছে কুষ্টিয়ার একটি অসাধু চক্র।
রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে কারণে হবিগঞ্জ জেলার সকল সড়কে বন্ধ থাকবে গণপরিবহন চলাচল।
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মুখে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির পতন অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে বাজার খুলতেই ১৬ পয়সা পড়ে যায় রুপির দাম। এতে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৮২.৩৩ রুপি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ দেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে। বিএনপির হাতে এ দেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।