বি

ইবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

ইবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় আইন বিভাগের মুট কোর্ট কক্ষে এর আয়োজন করে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি।

ইবি টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আবির-নাজমুল

ইবি টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আবির-নাজমুল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাছির উদ্দিন আবির ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক হাসান নাজমুলকে মনোনীত করা হয়েছে। 

ইবির ২১৭ শিক্ষার্থী পেলেন সিজেডএম’র জিনিয়াস শিক্ষা বৃত্তি

ইবির ২১৭ শিক্ষার্থী পেলেন সিজেডএম’র জিনিয়াস শিক্ষা বৃত্তি

 ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২১৭ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে জিনিয়াস শিক্ষাবৃত্তিতে মনোনীত করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়।

বিএনপি লাঠির সঙ্গে পতাকা বেধে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে : কাদের

বিএনপি লাঠির সঙ্গে পতাকা বেধে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে : কাদের

বিএনপি লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেধে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘বিএনপি জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে। লাঠি নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা চলবে না।

বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা বিএনপির

বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা বিএনপির

চাল, ডাল, জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলার নুরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিমসহ মোট ৫ জন হত্যার প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র মুক্তি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৮ই অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণ-সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ

বিশ্ব জলাতঙ্ক বা র‌্যাবিস দিবস আজ। ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। 

রাজধানীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের

রাজধানীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের

রাজধানীর মতিঝিলে মুদি দোকানে বিদ্যুৎস্পর্শে এক কিশোরের মৃত্যু হয়েছে।    মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিলের আরামবাগে এ ঘটনা ঘটে।

পঞ্চগড়ে নৌকাডুবি; আজও চলছে উদ্ধার অভিযান

পঞ্চগড়ে নৌকাডুবি; আজও চলছে উদ্ধার অভিযান

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। জানা গেছে এখন পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। গতকাল পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চারজন। 

নেত্রকোনায় বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

নেত্রকোনায় বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

নেত্রকোনা সদরের চল্লিশাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।