এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহের জন্য সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দেশিয় তিন কোম্পানি থেকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করবে। এই তেল কিনতে খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা।
বি
ইরানে পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর হিজাব এবং নৈতিকতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৯ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশও রয়েছে। অন্তত ১৫টি শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়ে বলেছেন, এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করেছে এবং কোভিড-১৯ পরিস্থিতি কাটিয়ে ওঠা ও এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে।
পাকিস্তানের স্বপ্নে বিভোর বিএনপিকে সবক্ষেত্রে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ফুটবলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। এ সাফল্যে সাফজয়ী নারী দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পুলিশ বিএনপি এবং এর অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি।
মার্কিন বিমান বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনকে আমেরিকার কাছ থেকে এফ-১৬ জঙ্গিবিমান গ্রহণের জন্য আরো অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে। ইউরোপ ও আমেরিকায় মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেমস হ্যাকার এ মন্তব্য করেছেন।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। আজ বুধবার সকাল ৮টার দিকে নদ থেকে দু’দিন পর এ লাশ উদ্ধার করা হয়। এ সময় হোসেনপুর ফায়ার সার্ভিস ও পাগলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।