বি

ইবি : মহাসড়কে ছিনতাই, দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

ইবি : মহাসড়কে ছিনতাই, দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

মধ্যরাতে ক্যাম্পাস সংলগ্ন মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

নামসর্বস্ব দলের সাথে বৈঠক বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ : তথ্যমন্ত্রী

নামসর্বস্ব দলের সাথে বৈঠক বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নামসর্বস্ব নানা দলের সাথে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে যে তারা চরম রাজনৈতিক সংকটে রয়েছে।

চবিতে যৌন নিপীড়ন : অভিযুক্তদের আজীবন বহিষ্কারের ঘোষণা

চবিতে যৌন নিপীড়ন : অভিযুক্তদের আজীবন বহিষ্কারের ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিএনপির দেশবিরোধী চরিত্র স্পষ্ট হয়ে উঠছে : ওবায়দুল কাদের

বিএনপির দেশবিরোধী চরিত্র স্পষ্ট হয়ে উঠছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে বিএনপির দেশবিরোধী চরিত্র স্পষ্ট হয়ে উঠছে।তিনি বলেন, ‘তারা (বিএনপি) আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করতে মরিয়া হয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

টাঙ্গাইলে ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে টাকা দাবি, আটক ১

টাঙ্গাইলে ইউএনওর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে টাকা দাবি, আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে টাকা দাবি করা যুবককে আটক করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে টাঙ্গাইল মডেল থানায় একটি প্রতারণার মামলাও দায়ের করেন ইউএনওর অফিসের এক কর্মকর্তা চান মামুদ।

পাবনায় বিদ্যুতের শিডিউল বিপর্যয়ে লোডশেডিংয়ের সঙ্গে ভ্যাপসা গরম, জনজীবন অতিষ্ঠ

পাবনায় বিদ্যুতের শিডিউল বিপর্যয়ে লোডশেডিংয়ের সঙ্গে ভ্যাপসা গরম, জনজীবন অতিষ্ঠ

পাবনা প্রতিনিধি:বিদ্যুতের শিডিউল বিপর্যয়ে রয়েছে পাবনা। পাঁচ-ছয়বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাচ্ছেন পাবনার গ্রাহকরা। এক ঘণ্টার স্থলে লোডশেডিং দেয়া হচ্ছে ৭ থেকে ৮ ঘণ্টা। গ্রাহকদের অভিযোগ, মানা হচ্ছে না শিডিউল, লোডশেডিংয়ের সময়সূচি জানাতে পারছেন না সংশ্লিষ্টরা।

পাবনায় ইউএনও’ ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

পাবনায় ইউএনও’ ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশন আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের বিরুদ্ধে অনিয়ম, অনাচার, স্বেচ্ছাচারিতা এবং হাটখালী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানের প্রতারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ভাইস- চেয়ারম্যান ও ৮ ইউপি চেয়ারম্যান।

রাজধানীতে গ্রেফতার ৬৬, মামলা ৪৬

রাজধানীতে গ্রেফতার ৬৬, মামলা ৪৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি সেবনের সাথে জড়িত থাকায় ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

পেট্রাপোলে ভারতফেরত যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৭ ঘণ্টা

পেট্রাপোলে ভারতফেরত যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৭ ঘণ্টা

যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার যাত্রী বাংলাদেশ-ভারত যাতায়াত করেন। এর মধ্যে অনেকে ভারতে যান চিকিৎসার উদ্দেশ্যে আবার কেউ যান আত্মীয়-স্বজনদের কাছে। বর্তমানে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করা হলেও পেট্রাপোল বন্দর দিয়ে ভারতফেরত যাত্রীদের বাংলাদেশে প্রবেশের আগে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।