রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আসন্ন শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে দক্ষতার ব্যবধান কমিয়ে আনার জন্য দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
বি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা-বরিশাল নৌ-রুটের যাত্রীবাহী বিলাসবহুল এমভি কুয়াকাটা-২ লঞ্চ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লঞ্চটির নিচতলায় পেছনের দিকে স্টাফ (গ্রিজার/লস্কর) কেবিন থেকে এই লাশ উদ্ধার করা হয়।
রেলখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে আজ রেলভবনে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন।
ভারতীয় বিমানবাহিনী এক বার্তায় জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং আরো ১১ জন আরোহী নিহত হয়েছেন।জেনারেল রাওয়াত ২০২০ সালের পয়লা জানুয়ারি দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছিলেন।দেশটির বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
দিল্লির সীমানায় ১৫ মাস ধরে বিক্ষোভ দেখানোর পর অবশেষে আন্দোলনে ইতি টানলেন কৃষকরা। সরকারের লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর তাদের এই সিদ্ধান্ত।সরকার কৃষকদের উপর থেকে সব পুলিশ কেস প্রত্যাহার করে নেয়ার দাবি মেনে নিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি। অকৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি।
তিনি বলেন, ‘জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টার পরও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজনীতিতে মানবিকতা এবং সহিষ্ণুতার যে নজির স্থাপন করেছেন, তা সমকালীন বিশ্বে নজিরবিহীন।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো বার্সেলোনা। বুধবার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে যায় জাভি হার্নান্ডেজের দল। এই হারের ফলে ই গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল তারা। ৬ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। ২১ বছরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব টপকাতে ব্যর্থ বার্সেলোনা।
রাস্তার ধারে রাখা ছিল বিস্ফোরক। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর গাড়ি সেখান দিয়ে যেতে গেলেই বিস্ফোরণ হয়। অন্ততপক্ষে সাতজন সেনা নিহত। তিনজন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে মালির সাহেল অঞ্চলে।
নিরাপদ সড়কসহ ৬ দফা দাবিতে নীলক্ষেতে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় তারা তাদের ছয় দফা দাবি তুলে ধরেন।