বি

বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক বাবর

বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক বাবর

ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে টি-২০ বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল টিম ঘোষণা করল আইসিসি। সেরা দলে জায়গা হয়নি কোনো ভারতীয় ক্রিকেটারের। বাবর আজম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার তিনজন ও নিউজিল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা দলে। দেখে নেয়া যাক কারা সুযোগ পেলেন সেরা একাদশে।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার জন্য তথ্য ও সম্প্রচার সচিবের আহ্বান

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার জন্য তথ্য ও সম্প্রচার সচিবের আহ্বান

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জোর প্রস্তুতি নেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন।

বিশ্বকাপে কোন দল কত পেল?

বিশ্বকাপে কোন দল কত পেল?

সপ্তম আসরে এসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। রোববার রাতে দুবাইয়ে হওয়া সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে।শিরোপা জিতে ১৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় পৌনে ১৪ কোটি টাকা।

বিশ্ববাজারে ডলারের দাম কমেছে

বিশ্ববাজারে ডলারের দাম কমেছে

প্রায় ১৬ মাস পর সোমবার বিশ্বের ছয়টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম ০.১৩ শতাংশ কমেছে৷ শুক্রবার ডলার সূচক ছিল ৯৫.২৬৬, যা গতবছর জুলাইয়ের সমান৷সোমবার এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫.০১২ হয়েছে৷ ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, ক্যানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাংকের বিপরীতে ডলারের শক্তি কতটা, তা জানা যায়৷

জাবির বি ইউনিটে ফল প্রকাশ

জাবির বি ইউনিটে ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবির) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সমাজ বিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুধু ভালো নেই বিএনপি : ওবায়দুল কাদের

শুধু ভালো নেই বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি।তিনি বলেন, ‘বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চার হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য : শিক্ষামন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চার হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য : শিক্ষামন্ত্রী

দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় চার হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

লিভারপুলে গাড়ি বিস্ফোরণ, নিহত ১, গ্রেফতার ৩

লিভারপুলে গাড়ি বিস্ফোরণ, নিহত ১, গ্রেফতার ৩

যুক্তরাজ্যের লিভারপুলের ওমেন্স হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দেশটির সন্ত্রাসবাদ আইনে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।ট্যাক্সিটি রবিবার স্থানীয় সময় বেলা ১১টার ঠিক আগে একজন যাত্রী তুলে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময়েই বিস্ফোরিত হয়।

সংসদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন

সংসদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন

চট্টগ্রম পোর্ট অথরিটি অধ্যাদেশ ১৯৭৬ রহিত করে সময়োপযোগী বিধান সংযোজন করে নতুন আইন প্রনয়নের জন্য আজ সংসদে চট্টগ্রাম বন্দয় কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করা হয়েছে।নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। 

সার্বিয়ার কাছে হেরে পর্তুগালের  কাতার বিশ্বকাপ অনিশ্চিত

সার্বিয়ার কাছে হেরে পর্তুগালের কাতার বিশ্বকাপ অনিশ্চিত

ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বড় অঘটনের স্বীকার হয়েছে পর্তুগাল। রোববার সার্বিয়ার কাছে লিসবনে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পর্তুগালের। এতে করে  ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড পঞ্চমবারের মত বিশ্বমঞ্চে খেলার আশাও অনেকটাই ফিকে হয়ে গেছে।