বি

জটিল সমীকরণে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওমান

জটিল সমীকরণে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওমান

বাংলাদেশ, ওমান ও স্কটল্যান্ড- তিন দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা প্রবল। কিন্তু এই তিন দলের মধ্যে দু'টি দল গ্রুপ স্টেজ থেকে মূল পর্বের জন্য কোয়ালিফাই করবে। তবে তিন দলের মধ্যে রানরেটের খুব বেশি পার্থক্য নেই।

পদ্মা ও মেঘনা নামে দুই বিভাগ চান প্রধানমন্ত্রী

পদ্মা ও মেঘনা নামে দুই বিভাগ চান প্রধানমন্ত্রী

ফরিদপুর এবং কুমিল্লাকে দুটি প্রধান নদী পদ্মা এবং মেঘনা নামে বিভাগ করতে চান বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি দুটি নদীর নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছি- একটি পদ্মার নামে এবং অন্যটি মেঘনার নামে।

সাবেক প্রধান বিচারপতিসহ ১১ জনের মামলার রায় আবারো পিছালো

সাবেক প্রধান বিচারপতিসহ ১১ জনের মামলার রায় আবারো পিছালো

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলার রায় আবারো পিছিয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

রাজধানী ঢাকার বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে  ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন নারী।

সাবেক প্রধান বিচারপতিসহ ১১ জনের মামলার রায় আজ

সাবেক প্রধান বিচারপতিসহ ১১ জনের মামলার রায় আজ

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলার রায় আজ বৃহস্পতিবার(২১অক্টোবর) ঘোষণা করা হবে।

বোমা বিস্ফোরণে পাকিস্তানের ৫ সামরিক সৈন্য নিহত

বোমা বিস্ফোরণে পাকিস্তানের ৫ সামরিক সৈন্য নিহত

পৃথক বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে  ৫ সামরিক সৈন্য নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা হামলার বিচার দাবি করেছেন।

সুপার টুয়েলভ নিশ্চিত শ্রীলঙ্কার

সুপার টুয়েলভ নিশ্চিত শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ অর্থাৎ মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।  

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশে আরো ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আরো ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অনুদানকৃত টিকার অতিরিক্ত, নতুন এই আর্থিক সহায়তা বাংলাদেশকে দেশব্যাপী মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে টিকা কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করার পাশাপাশি স্বাস্থ্য সেবাদানকারীদের গুরুতর অসুস্থ রোগীদের আরও কার্যকরভাবে চিকিৎসা প্রদানে সক্ষম করে তুলবে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।