তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বুধবার ৫০.৭ বিলিয়ন ডলারের মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কের যোগাযোগ অধিদফতরের বরাত দিয়ে এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
বি
জটিল এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যাগুলির সম্পর্কে আলোচনা, বিতর্ক এবং পরামর্শ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা বিকাশের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশম জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
লক্ষ্মীপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় সদর থানায় ৪টি মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩৫০০ জনকে।
দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ডেঙ্গু পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে যথাযথ দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি শেষে ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
সরকার পতনের এক দফা দাবিতে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
চট্টগ্রামের কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে আহত শিক্ষার্থী মো. সাদিকুর রহমান (২৪) মারা গেছেন।
বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি আরও বেড়েছে। বুধবার দুপুরে বরিশাল বিভাগের ভোলার তজুমুদ্দিনে সুরমা ও মেঘনা নদীর পানি আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
হুমায়ূন আহমেদ কিংবা তার অবর্তমানে যারা উত্তরাধিকারী আছেন, তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ কিংবা চুক্তিপত্র ছাড়াই একদম অনৈতিকভাবে ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্মে তার সৃষ্টি নাটকগুলো প্রচারিত হচ্ছে। এমন অভিযোগ করেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার (২০ জুলাই) শোক র্যালি করবে বিএনপি। এদিন বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোক র্যালি শুরু হবে।