কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে এবং বিএনপির নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
বি
বিএনপি যতই মারামারি, পাল্টাপাল্টি হুমকি দিক না কেন আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে এক চুলও নড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি বলে নয় কেউ যদি নাশকতা কর্মকান্ড করে দেশকে অস্থিতিশীল করতে চায় তার বিরুদ্ধে কঠোর ববস্থা গ্রহন করবে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
দেশে ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির মধ্যে ঈদুল আজহার ছুটি শেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বশ্বিবদ্যিালয় (পাবিপ্রবি) খোলার সপ্তাহ পেরোলেও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার উৎপত্তিস্থল- বৃষ্টির পানি জমা স্থান, অপরিচ্ছন্ন ড্রেন, ময়লা-আবর্জনার স্তুপ, ঝোপঝাড় পরিষ্কার রাখা বা মশা নিধনের কার্যকর কোনো উদ্যোগ না নিয়ে নিরব দর্শকের ভূমিকায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
কিউরেটর হিসেবে অস্ট্রেলিয়ার টনি হেমিংকে নিয়োগ দিয়েছে বিসিবি। সোমবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘ক্রিকেট মাঠ ও মাটির প্রস্তুতিতে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কিউরেটর’ হেমিংয়ের সঙ্গে দুই বছর মেয়াদি চুক্তি হয়েছে।
নোয়াখালী প্রতিনিধ: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ক্ষমতাসীন সরকার পতনের এক দফা দাবি আদায়ে পদযাত্রা করেছে বিএনপি। তবে দলটির পদযাত্রায় পুলিশ বেষ্টনী দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
ভারতের অধিকাংশ মানুষের ঘাড়েই ঝুলছে বন্যায় ভিটেহীন হওয়ার আশঙ্কা। সম্প্রতি এমনটাই জানা গেল একটি সমীক্ষা থেকে। এ সময়ে উত্তর ভারত জুড়ে বিপুল বৃষ্টির জেরে রীতিমতো বন্যার পরিস্থিতি।
খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি‘র পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
১৪৪৫ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার (১৮ জুলািই) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মিরপুরে বিএনপি ও বাঙলা কলেজের ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।