রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বি
উজান থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কলেজে শুরু হয়েছে দুই দিনের বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা। শুক্রবার (১৪ জুলাই) সকালে শুরু হওয়া মেলা উদ্বোধন করেন বিসিআইসি’র চেয়ারম্যান সাইদুর রহমান।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবিলম্বে বহুবিবাহ নিষিদ্ধের পরিকল্পনা করছে রাজ্য সরকার।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে সারাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে 'স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলন' আয়োজন করতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হবে।
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জাওয়াদ মো. শিশির নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার শেখ বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিএনপি নামক অপশক্তির উসকানি ও ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভূরুঙ্গামারীর সাতটি ইউনিয়নের ৪০টি মতো গ্রাম প্লাবিত ও ২০ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।