বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বি
কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগের জন্য বিদেশিদের সমর্থন দরকার নেই, জনগণের সমর্থন থাকলেই চলবে।
একদিন পরই শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্মিলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগামী মঙ্গলবার (২৭ জুন) পালিত হবে হজব্রত। এর আগে এবার যারা হজের নিয়ত করেছেন তাদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন সৌদি আরবের প্রধান মুফতি ও সিনিয়র উলামা কাউন্সিলের চেয়ারম্যান শায়খ আব্দুল আজিজ আল শায়খ।
বিএনপির রাজনীতি পরশ্রীকাতরতা ও দ্বিচারিতায় পূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার বেগম জিয়াকে আটক করে রাখেনি।
পায়রা বিদ্যুৎকেন্দ্র রোববার (২৫ জুন) সকাল থেকে পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম বলেন,‘আশা করি আমরা ২৫ জুনের শুরুর দিকে প্ল্যান্টের কার্যক্রম পুনরায় শুরু করতে পারব।’
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আর্থিক স্বচ্ছতা ও জবাবিদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
মস্কোর মেয়র শনিবার বলেছেন, রাশিয়ার রাজধানীতে ‘সন্ত্রাস দমনে’ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা কর্মী সরবরাহ সংশ্লিষ্ট ভাড়াটে গ্রুপ ওয়াগনার প্রধান দেশের সামরিক নেতৃত্বের পতন ঘটানোর প্রতিশ্রুতি ব্যক্ত করার পর এমন ব্যবস্থা গ্রহণ করা হয়। খবর এএফপি’র।
২০২৬ বিশ্বকাপের আয়োজক লাতিন আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২৪ তম ফুটবল বিশ্বকাপের আগে আরও একটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্লাব বিশ্বকাপের আসন্ন আসর বসতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশটিতে। এর মাধ্যমে টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে এক নিয়োগ প্রার্থীর করা অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা নীলকমল পাল স্বাক্ষরিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।