কসোভোর বিক্ষোভ থামাতে ন্যাটো আরো ৭০০ সেনা মোতায়েন করেছে। এদিকে সার্বরা নিজেদের দাবিতে অনড়।
বি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মধ্যপাচ্যের দেশ আবুধাবিতে গভীর রাতে একটি ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের সবার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
আজ বিকেলে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু একটু বেড়েছে। এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়েও স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (৩১ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডেই গণ লিফলেট বিতরণ করা হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে করপোরেশনের সব ওয়ার্ডেই এই কর্মসূচি পালন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরো সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের কাছ থেকে আরো বিনিয়োগ চাই।’
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ যে অগ্রগতি করেছে সেটিকে ‘ভঙ্গুর’ বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত অলিভিয়ে ডি শ্যুটার।
উচ্চ রক্তচাপ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত নারীদের জন্য এই সমস্যাটি ভয়াবহ আকার নিতে শুরু করেছে। থাইরয়েড গ্রন্থির সমস্যা হলেও উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়ে। তাই থাইরয়েড সারাবিশ্বের জন্যই একটি বড় সমস্যা। পুরো বিশ্বেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য তাগিদ দেওয়া হচ্ছে।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিজ্ঞান-প্রযুক্তির সহযোগিতার মূল্যকে তাদের উন্নয়ন অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাত্রা এবং বৃহত্তর জাতীয় লক্ষ্য অর্জনে এবং সাধারণ উন্নয়নমূলক চ্যালেঞ্জের সমাধান খোঁজার ক্ষেত্রে মূল অনুঘটক হিসেবে তুলে ধরেন।