বি

দেশজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের

দেশজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।শনিবার রাতে ইউটিউবে প্রচারিত ভাষণে ইমরান খান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। একে ছিনিয়ে আনতে হয়। এর জন্যে ত্যাগ স্বীকার করতে হয়।’

তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাজধানীসহ সারাদেশেই বৃষ্টিপাত বাড়বে। তবে তিন বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতে তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে।

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

ভাঙ্গায় জমি নিয়ে দুই বিরোধকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

মোখা: চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, বিদ্যুৎ সংকট

মোখা: চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, বিদ্যুৎ সংকট

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে চট্টগ্রামে গতকাল শনিবার থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথাও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

আর্জেন্টাইন বিস্ময় বালকের গোলে জয় ম্যানইউর

আর্জেন্টাইন বিস্ময় বালকের গোলে জয় ম্যানইউর

এ মৌসুমে নিজের মাত্র দ্বিতীয় গোল পেলেন অ্যান্থনি মার্শাল। প্রথমার্ধে তার দেওয়া গোলে লিড নেয় ম্যানইউ। প্রিমিয়ার লিগে টানা হারের পর জয় পেল ম্যানইউ।শনিবার ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে হারিয়েছে তারা উলভসকে।

এরদোয়ানকে হারানোর স্বপ্ন দেখছে তুরস্কের বিরোধীদলগুলো

এরদোয়ানকে হারানোর স্বপ্ন দেখছে তুরস্কের বিরোধীদলগুলো

তুরস্কের প্রবল ক্ষমতাধর প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের জন্য রোববারের নির্বাচন হতে যাচ্ছে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় লড়াই। কারণ এবার তাকে মোকাবিলা করতে একজোট হয়েছে বিরোধী সবগুলো দল ।

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৯ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে ৭ হাজার ও জেলার পাঁচ উপকূলীয় উপজেলাসহ ১৭টি থানার ২ হাজার পুলিশ সদস্যকে ব্যাকআপ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার এ দিবস পালিত হয়। সেই হিসেবে আজ (১৪ মে) বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই পালিত হচ্ছে দিবসটি।

এবার টিসিবির চিনির দামও বাড়লো

এবার টিসিবির চিনির দামও বাড়লো

ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এত দিন সংস্থাটি প্রতি কেজি চিনি ৬০ টাকা বিক্রি করতো। এবার টিসিবির পরিবার কার্ডধারীদের চিনি কিনতে হবে ৭০ টাকা কেজিতে।