রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।শনিবার (৬ মে) বিকেলে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।
বি
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নেতারা রাজ্যাভিষেকের জন্য ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলাকে অভিনন্দন জানিয়েছেন। ‘সহযোগিতা’ ও ‘শান্তি’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চীন।
কক্সবাজারের চকরিয়ায় বনদস্যুদের হামলায় চার বনকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।শনিবার (৬ মে) রাত ৮টার দিকে ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী রির্জাভপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ঘোষণা দিয়েছে, আসন্ন বাজেটেই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। উজানে খাল খনন প্রকল্প বন্ধসহসহ ছয় দফা বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনে যাবে তিস্তাপাড়ের মানুষ।
সুদানে বিবদমান দুই পক্ষের প্রতিনিধিরা সমঝোতা আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন। শনিবারই সুদান সেনাবাহিনী ও দেশটির আধা সামরিক বাহিনীর মধ্যে সমঝোতা আলোচনা পূর্বক বৈঠক হওয়ার কথা।
এই সরকারের হাত থেকে দেশকে, জনগণকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ নিয়ে বিশ্বের প্রশংসায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি নতুন করে চক্রান্তের রূপরেখা তৈরি করছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বি ইউনিটের (মানবিক) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দেড় ঘণ্টা সময়সীমার এই ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৫.৩৩ শতাংশ।
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) দেয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। নিয়মানুযায়ী এটির শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।