মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
বি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের বিষয়টি সমাধান, আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নির্যাতন ও সৃষ্ট পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে আলোচনা করেছেন বিএনপিসমর্থক আইনজীবীরা।
বনলতা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করার দায়ে ১৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় তাদের জরিমানা করা হয়। এর আগে একই দিন সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ত্যাগ করে ট্রেনটি।
জাতিসঙ্ঘ পরমাণু সংস্থা বলেছে, লিবিয়ার একটি স্থান থেকে আনুমাণিক ২.৫ টন প্রাকৃতিক ইউরেনিয়াম উধাও হয়ে গেছে।
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনী কেন্দ্র চৌহদ্দীর মধ্যে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় একজনকে জরিমানা করা হয়েছে।
বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্যার এ এফ রহমান হলের ২য় বর্ষের শিক্ষার্থীরা। তৃতীয় বর্ষের ‘বড় ভাই’রা হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ও হলে স্বাভাবিকভাবে থাকার জায়গার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। বুধবার দুপুর ১২ টায় এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস চলবে।বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।