প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিজনেস সামিট এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেছেন।
বি
ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত ধারাবাহিক পদযাত্রা কর্মসূচির পর শনিবার (১১ মার্চ) সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউস গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ।
শিক্ষাবর্ষ ২০২২-২৩-এর এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রে শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে ২০ হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীর নেতৃত্বে রাজনীতি করে তাদের মুখে অন্যদের নিয়ে পলায়নপর রাজনীতির আষাঢ়ে গল্প তামাশা ছাড়া কিছু নয়।
গুলিস্তানের সিদ্দিকবাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানের সিদ্দিক মার্কেটে বিস্ফোরণ নিয়ে গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন সংস্থার তদন্ত কার্য চলমান। তদন্তের পরে আমরা জানাতে পারব এক্সক্লুসিভ (বিশেষ) কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটলো নাকি গ্যাস অথবা শর্ট সার্কিট থেকে হয়েছে।
আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অপর তিনজন। বুধবার রাত দশটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের কুমগ্ৰামে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।