বি

বিশ্ব ইজতেমার ময়দান মঙ্গলবার খালি করে দেয়ার নির্দেশ

বিশ্ব ইজতেমার ময়দান মঙ্গলবার খালি করে দেয়ার নির্দেশ

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, ইজতেমায় জরুরী পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ড্যাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে।

বিশ্বের সব সম্পদের দুই-তৃতীয়াংশ যাচ্ছে এক শতাংশ ধনীর পকেটে : অক্সফাম

বিশ্বের সব সম্পদের দুই-তৃতীয়াংশ যাচ্ছে এক শতাংশ ধনীর পকেটে : অক্সফাম

বিশ্বে ২০২০ সাল থেকে যত সম্পদ হয়েছে, তার দুই-তৃতীয়াংশ যাচ্ছে এক শতাংশ ধনীর পকেটে। যার মূল্য ৪২ ট্রিলিয়ন মার্কিন ডলার। অক্সফাম এই তথ্য জানিয়েছে।

এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

আগামী তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে রোববার ইরানের এমপিরা জানিয়েছেন।

ঝড়-বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও তুষারপাত

ঝড়-বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও তুষারপাত

বৃষ্টি, তুষারপাত এবং প্রবল বাতাস নিয়ে আসা ঝড়ে শনিবার ক্যালিফোর্নিয়া নতুন করে আক্রান্ত হয়েছে।আগামী সপ্তাহে কিছুটা স্বস্তি এলেও সপ্তাহান্তে দু’টি ঝড় একত্রে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এর মধ্যে প্রথমটি উপকূলে আরো ভারী বৃষ্টিসহ আঘাত হানতে পারে।

বিমানের নতুন চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন

বিমানের নতুন চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে মোস্তফা কামাল উদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছিলেন।

রাজধানীতে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ৪৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

নেপালে বিমান দুর্ঘটনা : নিহত বেড়ে ৬৭

নেপালে বিমান দুর্ঘটনা : নিহত বেড়ে ৬৭

নেপালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ৭২ আরোহীর মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। আর এটিই হচ্ছে হিমালয়ান দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণহানিকর বিমান দুর্ঘটনা।