বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে (পান্থপথ) আইসিসিইউতে রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা
বিভিন্ন জটিলতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধীনে এলএলবি পরীক্ষার সনদ দেরিতে পাওয়া যশোর সদরের বীর মুক্তিযোদ্ধা মুন্সি মহিউদ্দিন আহমেদকে ১৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ময়মনসিংহের ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ছয়জনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদান সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, সকল বীর মুক্তিযোদ্ধাকে বিভাগীয়, জেলা ও উপজেলা হাসপাতাল এবং ২৩টি বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এজন্য এসব হাসপাতালে অগ্রীম অর্থ বরাদ্দ দেয়া রয়েছে।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আজ ১৮৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে স্মার্টকার্ড ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্মার্টকার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, আগামী দুই মাসের মধ্যে সকল মুক্তিযোদ্ধার হাতে ডিজিটাল সার্টিফিকেট ও আইড কার্ড তুলে দেয়া হবে। প্রথম পর্যায়ে ১৩টি জেলার ৩৭ হাজার ৯১ বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও কার্ড প্রদান করা হচ্ছে।
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, সাবেক গণপরিষদ সদস্য এবং ৭২ এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য পাবনার জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা গোলাম হাসনায়েন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকায় তিন হাজার ৬৬৫ জনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। তারা সবাই ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেআইনিভাবে গেজেটভুক্ত হয়েছিলেন।