বৃষ্টি

ঝড়-বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও তুষারপাত

ঝড়-বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও তুষারপাত

বৃষ্টি, তুষারপাত এবং প্রবল বাতাস নিয়ে আসা ঝড়ে শনিবার ক্যালিফোর্নিয়া নতুন করে আক্রান্ত হয়েছে।আগামী সপ্তাহে কিছুটা স্বস্তি এলেও সপ্তাহান্তে দু’টি ঝড় একত্রে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এর মধ্যে প্রথমটি উপকূলে আরো ভারী বৃষ্টিসহ আঘাত হানতে পারে।

শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

টানা কয়েক দিন শৈত্যপ্রবাহের পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’ এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, হতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, হতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা এবং যশোর ও চুয়াডাঙ্গায় গতকাল বুধবার বয়ে যাওয়া মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাড়ছে শীতের প্রকোপ, এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

বাড়ছে শীতের প্রকোপ, এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

পৌষ মাসের শীতের প্রকোপের মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

তীব্র শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (৮ জানুয়ারি) রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী দু’দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে, বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আজও বৃষ্টিপাতের পূর্বাভাস, বাড়বে শীত

আজও বৃষ্টিপাতের পূর্বাভাস, বাড়বে শীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হালকা বৃষ্টি হয়েছে। আজ বুধবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

শীতের সকালে হঠাৎ বৃষ্টি

শীতের সকালে হঠাৎ বৃষ্টি

রাজধানীতে শীতের মাত্রাটা এখন পর্যন্ত কম আছে । তবে সেই কমটাকে একটু বাড়াতে  হঠাৎ করে বৃষ্টির আগমন। মঙ্গলবার ভোর ছয়টার আগ থেকেই মেঘের গর্জন শোনা যায়। পরে শুরু হয় বৃষ্টি, চলে প্রায় পৌনে এক ঘণ্টা। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস

৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস

সারা দেশেই শীতের প্রবাহ বেশ অনুভূত হচ্ছে। একইসাথে বেড়েছে কুয়াশার পরিমাণও। অধিদফতর বলছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাবাস রয়েছে।

কঙ্গোতে ভারি বৃষ্টি ও বন্যায় ৫০ জনের মৃত্যু

কঙ্গোতে ভারি বৃষ্টি ও বন্যায় ৫০ জনের মৃত্যু

কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। আজ মঙ্গলবার কিনশাসা পুলিশের প্রধান সিলভানো কাসোঙ্গো এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স