দক্ষিণ আফিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস লিডার্স ডায়ালগে একথা বলেন তিনি।
ব্রি
ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ছয়টি দেশ হলো মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব।বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোহানেসবার্গে তিন দিনের শীর্ষ সম্মেলনের শেষ দিনে এ ঘোষণা করা হয়।
ব্রিকসে যোগদান এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
উন্নয়নশীল বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের নেতারা দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের শীর্ষ সম্মেলনে বুধবার তাদের মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে ইছগাঁও নামক স্থানে স্টিল ব্রিজের উত্তর পাশের বেইলী ব্রিজের অংশে ট্রাক ভর্তি সিমেন্ট সহ ২জন লোক নিহত হয়েছে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার এক ঘন্টা চেষ্টা চালিয়ে লাশ গুলো উদ্ধার করে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ববাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে। ব্রিকস দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট) শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় মঙ্গলবার তিন দিনের এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে জোহানেসবার্গ পৌঁছেছেন।
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলন- ২০২৩ এর লোগোতে একটি সূর্য রয়েছে। যা পাঁচটি রঙে আলো ছড়ায়- সবুজ, নীল, কমলা, লাল ও হলুদ। যা গ্রুপের বর্তমান পাঁচ সদস্যের প্রতিনিধিত্ব করে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে আজ মঙ্গলবার ( ২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ১৫তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও যোগ দেবেন কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। বৈঠক থেকে কী ধরনের ফলাফল আসবে সেই উচ্চ আশা নিয়ে অপেক্ষা করছেন পর্যবেক্ষকরা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।