ভারতে চামড়া পাচার রোধে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নজরদারিতে আনা হয়েছে বন্দর এলাকাসহ স্থল ও রেলপথ। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ভারতে
যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এমকিউ-নাইন বি র্যাপার ড্রোন কেনায় সম্মতি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরে এই নিয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর অভিযোগ করেছেন যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা র'-এর সাথে বৈঠক করেছেন।
ভারতে সংলঘুদের প্রতি কোনো বৈষম্য করা হয় না বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে মিডল অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় লড়াই করার মতো সংগ্রহ পায় ভারতের মেয়েরা। এরপর টাইগ্রেসরা রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ফলে আশা জাগিয়েও শিরোপা খোয়ালো লতা মন্ডলের দল।
তীব্র তাপপ্রবাহের জেরে ভারতের দুই রাজ্যে গত তিন দিন ৯৮ জনের মৃত্যু হয়েছে। এই দুই রাজ্য হল- উত্তরপ্রদেশ ও বিহারে। এর মধ্যে উত্তরপ্রদেশের মৃতের সংখ্যা ৫৪। আর বিহারে ৪৪।
স্থানীয় গণমাধ্যমে এই খবর উঠে এসেছে।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচ সন্তানসহ এক মা পুড়ে মারা গেছেন। বুধবার (১৪ জুন) রাতে রাজ্যের কুশিনগর জেলার উরধা গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তির অপেক্ষায় আরেক বিতর্কিত ছবি ‘৭২ হুরেঁ’। এই ছবি নিয়ে কাশ্মিরের বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক নেতারা নিন্দা করেছেন। তাদের তরফে জানানো হয়েছে, এই সিনেমা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে।
ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মণিপুরে এক মাসেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছে। নতুন করে এই সহিংসতায় গত ২৪ ঘণ্টায় নারীসহ নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। খবর এনডিটিভির।
ভারতের উত্তরাঞ্চলে ফের ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ভূমিকম্পের কম্পন অনুভব করে বাসিন্দারা। খবর এনডিটিভির।