বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে উভয়পক্ষ। বিশেষ করে, বাণিজ্য-বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সমস্যা সমাধানে অঙ্গীকার করেছে ঢাকা-নয়াদিল্লি।
- মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
- * * * *
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
- * * * *
- ঐক্য ধরে রাখতে জামায়াত ও এনসিপির সমালোচনায় বিএনপির ‘বারণ’
- * * * *
- “ড. ইউনূসের মালয়েশিয়া সফরকে ‘পালালেন’ বলে আওয়ামী লীগের অপপ্রচার”
- * * * *
- জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
- * * * *
ভারত
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রতিবেশী ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
ভারতের একটি মন্দিরে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
দেশবিরোধী ভুয়া খবর ছড়ানোর অভিযোগে ১০টি ভারতীয় ও ৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই অভিযোগে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সর্বমোট ৯৪টি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার।
বিরোধীরা ৫, বিজেপি ০। ভারতে ৫ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বেশ ভালোমতোই ধাক্কা দিল। ৪ বিধানসভা এবং ১টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে খাতা পর্যন্ত খুলতে পারল না বিজেপি বা তাদের জোটসঙ্গীরা।
হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা রামের জন্ম উদযাপন উৎসব 'রাম নবমী' উপলক্ষে গতকাল র্যালির সময় ভারতের চার রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে সংঘর্ষ হয়েছে।
হিজাব ও মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা করতে না দেয়া নিয়ে এমনিতেই বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক। এবার সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রশাসনের কাছে দাবি তুলেছে মসজিদে মাইক বাজিয়ে আজান দেয়া বন্ধ করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি ভেঙে বিনা অনুমতিতে মাইক বাজিয়ে আজান দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
সিলেটে তেমন বৃষ্টিপাত না হলেও জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর বোরো ফসল এখন হুমকিতে। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে নামছে ভারতের মেঘালয়ের পানি। ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে নিচু জমির বোরো ফসল।
২২ বছরের মেরি ক্ল্যারিনের কোলে চার মাসের সন্তান। স্বামী গজেন্দ্রনের সঙ্গে মার্চের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা থেকে এই পরিবারটি রওনা দেয় ভারতের দিকে। রামেশ্বরম হয়ে ধনুষ্কড়িতে পৌঁছানোর পরিকল্পনা করেন তারা।
নতুন করে করোনা আতঙ্কে চীন। তবে এ ভাইরাসের বিরুদ্ধে ক্রমেই সাফল্যের পথে ভারত। ৩১ মার্চ মধ্যরাত থেকে ভারতে উঠে গেছে প্রায় সবধরনের কোভিডবিধি। একাধিক রাজ্যে আবার মাস্কও আর বাধ্যতামূলক নয়। যদিও সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও এখনো খানিকটা চিন্তায় রাখছে মৃত্যুহার। তবে স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেসও।