ভারত

ভারতে দৈনিক সংক্রমণ ১ লক্ষের নিচে

ভারতে দৈনিক সংক্রমণ ১ লক্ষের নিচে

ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা নামল এক লক্ষের নিচে। দু’মাসের পর আক্রান্তের সংখ্যা এতটা কম হল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। গত ৩ এপ্রিল ভারতে আক্রান্তের সংখ্যা শেষবার ৯০ হাজারের কম ছিল। তার পর বাড়তে বাড়তে তা ৪ লক্ষেও পৌঁছেছিল। গত কয়েক সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

ভারতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন : নিহত ১৮

ভারতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন : নিহত ১৮

ভারতের মহারাষ্ট্রে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেকে। সোমবার মহারাষ্ট্রের পুনেতে স্যানিটাইজার উৎপাদনকারী ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। কর্মকর্তারা বলছেন, স্থানীয় দমকল বাহিনীর একটি বড় দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে

শেষার্ধে পারলোনা জামাল ভূঁয়ারা

শেষার্ধে পারলোনা জামাল ভূঁয়ারা

ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধ ভালোভাবে সামাল দিলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কপাল পুড়েছে। ২-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের পতাকাবাহীরা।

কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিনজনকে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত

কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিনজনকে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া এক নারী ও দুই পুরুষকে আড়াই বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে তাদেরকে।

মৃত্যুপুরী ভারতে কমছে করোনা সংক্রমণ

মৃত্যুপুরী ভারতে কমছে করোনা সংক্রমণ

গত ২ মাসে এই প্রথম। ভারতে দৈনিক করোনা সংক্রমণ সবচেয়ে কম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন। 

পশ্চিমবঙ্গে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

পশ্চিমবঙ্গে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজি কর ও এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ছয়জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ভর্তি রয়েছেন তিনজন সন্দেহভাজন রোগীও।

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ!

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ!

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দওয়া হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবারে ওই পথেই এগোচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও।

হঠাৎ বিপুলসংখ্যক সাবমেরিন কিনছে ভারত

হঠাৎ বিপুলসংখ্যক সাবমেরিন কিনছে ভারত

ভারতে একদিকে করোনাভাইরাসের সংক্রমণ সঙ্কট। দেখা দিয়েছে আর্থিক মন্দা। সেই ভয়াবহ আর্থিক সঙ্কটেও ভারত সরকার ৫০ হাজার কোটি রুপি বরাদ্দ করছে সাবমেরিন খাতে। কোভিডকালেও বিপুলভাবে বদলে যাচ্ছে গোটা পৃথিবীর কূটনীতির সমীকরণ।

ভারতে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩৮০

ভারতে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩৮০

ভারতের দৈনিক করোনা সংক্রমণ গত ৩ দিন ধরে ছিল ১.৩০ লক্ষের উপরে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে। শুক্রবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ২ কোটি ৮৭ লক্ষের কাছাকাছি। তবে সংক্রমণ কমলেও মৃত্যু কমার কোনও লক্ষণই নেই। দু’দিন ৩ হাজারের নীচে থাকার পর শনিবার তা আবার বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে।