ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, সোমবার ভারতীয় সময় রাত ১০ টা নাগাদ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় মোদীর। সবরকম ভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে কোভিশিল্ডের কাঁচামালের সরবরাহও নিরবচ্ছিন্ন রাখার আশ্বাসও তিনি দিয়েছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
ভারত
প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর মঙ্গলবার একটু হলেও কমল ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হলেন ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। গত কয়েকদিনে ভারতের দৈনিক মৃত্যুতে প্রতিদিন তৈরি হয়েছে নতুন রেকর্ড।
প্রায় প্রতিদিনই করোনা শনাক্তের রেকর্ড হচ্ছে ভারতে৷ ধারণা করা হচ্ছে এর পেছনে দেশটিতে শনাক্ত হওয়া করোনার নতুন রূপের ভূমিকা রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত পাওয়া কিছু তথ্য তুলে ধরা হল।
ভারতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে মারণ ব্যধি করোনাভাইরাস। সংক্রমণ আর মৃত্যু উভয়ই বাড়ছে।
বাংলাদেশ সরকার ভারতের সাথে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে বেড়েই চলেছে সংক্রমণ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা তার আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। টানা ৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি। রবিবার (২৫ এপ্রিল) আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৭০০-র বেশি।
ধারাবাহিকভাবে বেড়ে চলেছে ভারতের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার তা পৌঁছে গেল সাড়ে তিন লক্ষের দোরগোড়ায়। পাশাপাশি দৈনিক মৃত্যুও আড়াই হাজার ছাড়াল এই প্রথমবার। গত ২৪ ঘণ্টায় দু’লক্ষাধিক সুস্থ হয়ে উঠলেও গত এক সপ্তাহ ধরে সক্রিয় রোগী বাড়ছে এক লক্ষেরও বেশি।
করোনা মহামরি পালটে দিয়েছে পরিচিত জগতের ছবি। ধাক্কা খেয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ। বিপদ থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা। সরকারি অফিসেও মাস্ক ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কোভিড ঝড়ে এখনই বিধ্বস্ত ভারত। তবে এখানেই নাকি শেষ নয়। মে মাসের দ্বিতীয় সপ্তাহে সারা ভারতে কোভিডে আক্রান্ত হতে পারেন ৩৩ থেকে ৩৫ লক্ষ মানুষ! অঙ্ক কষে কোভিড গ্রাফ তৈরি করে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন কানপুর এবং হায়দরাবাদের আইআইটির বিজ্ঞানীরা।
করোনার দ্বিতীয় ঢেউয়ে এলোমেলো হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। জনসংখ্যাবহুল দেশটিতে সংক্রমণ বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার কম বয়সীরাও আক্রান্ত হচ্ছেন। সেকেন্ড ওয়েভে ৪৫ বছরের নীচে ৬০ শতাংশ মানুষ ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন।