বদলে যাবে ভারতের জাতীয় সঙ্গীত? জাতীয় সঙ্গীতে পরিবর্তন চেয়ে প্রধানমন্ত্রীকে একটি দু'পৃষ্ঠার চিঠি লিখেছেন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
ভারত
ভারত সরকারের অভিযোগ, চলমান কৃষক আন্দোলনে 'অ্যান্টি ন্যাশানাল' হওয়া। অভিযোগ ঝেড়ে ফেলে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন দিল্লিতে অবস্থানরত কৃষক নেতারা
নিজের লেখা শেষ বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস’-এ কংগ্রেসের ভরাডুবির জন্য সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে দায়ী করে গেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তাঁর লেখা শেষ বইটি নতুন বছরের শুরুর দিকেই প্রকাশিত হতে চলেছে।
বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে না, এই অভিযোগ এনে ভারতের বেঙ্গালুরুতে তাইওয়ানের আইফোন প্রস্তুতকারক সংস্থা উইস্ট্রন কর্পোরেশন-এর কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে কোম্পানির কর্মীরা। শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
ফের জম্মু-কাশ্মীরে পাকিস্তান-ভারতের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে ভারতীয় বাহিনীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হন।
ভারতে দিল্লির কৃষক বিক্ষোভ দুই সপ্তাহ অতিক্রম করেছে। এর মধ্যে ভারতেরে কেন্দ্রীয় সরকার এবং বিক্ষোভরত কৃষক সংগঠনগুলির মধ্যে ৬ দফা বৈঠক হলেও কোনোও সমাধানে আসতে পারেনি। বিতর্কিত আইন বাতিলের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলি।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে ভারতের দক্ষিণ ২৪ পরগনার শিরাকোল-সহ বেশ কিছু এলাকায় নড্ডা, কৈলাস বিজয়বর্গীয়দের কনভয়ে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে।
পাকিস্তানের ভূখণ্ডে ভারত আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে এমন আশঙ্কায় উচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে পাক সেনাবাহিনী। এ বিষয়টি সম্পর্কে জানে এমন বেশ কয়েকটি সূত্র পাক সংবাদমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতে কৃষি আইন সংশোধনের প্রস্তাব ফের ফিরিয়ে দিলেন বিক্ষোভকারী কৃষকরা। সেইসাথে আবারো জানিয়ে দিলেন, সংশোধন নয়, কৃষি আইন প্রত্যাহার করতে হবে সরকারকে।
আন্দোলনকারী কৃষকদের ক্ষোভ সামলাতে সরাসরি আলোচনায় বসেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারে সরকার রাজি না হওয়ায় অনড় রইলেন কৃষক নেতারাও। ফলে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বৈঠকে কিছুই হলো না।