বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ভারতের একটি জাতীয় টিভি চ্যানেলের প্রতিবেদন উদ্ধৃত করে বলেছেন যে, মুসলিমদের রাজনৈতিক দল এম আই এম নেতাদের নাম ছাপানো প্যাডে 'অবৈধ বাংলাদেশী'দের নাম ভোটার তালিকায় তোলার জন্য সুপারিশ করা হয়েছে।
ভারত
হুইল চেয়ারে বসা এক ব্যক্তির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তরুণী অনামিকা। ২৯ বছরের রাহুল ২০১৬ সালে দুর্ঘটনার মুখে পড়েন। তারপর থেকেই হুইল চেয়ারেই বন্দি রাহুলের জীবন। ভালবাসার জোরে সেই রাহুলকে জীবনসঙ্গী করলেন অনামিকা।
প্রায় তিনঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবি জানিয়েছে জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকার করেছেন ভারতী ও হর্ষ।
সিডনিতে শুক্রবার (২০ নভেম্বর) কোয়ারেন্টিনে কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেই দুঃসংবাদ শুনলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বাবাকে হারালেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে কোয়ারেন্টিনে রয়েছে টিম ইন্ডিয়া।
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে পাতিল সংগ্রাম শিবাজী নামে ভারতীয় সেনাবাহিনীর এক হাবিলদার নিহত ও অন্য এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২১ নভেম্বর) কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ওই হতাহতের ঘটনা ঘটে।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রতাপগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ি এবং একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬টি শিশু। বাকি আটজনই পুরুষ। মৃতদেহগুলি উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। গাড়িটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
ক্রিড়া জগৎ থেকে বিনোদন জগতে প্রবেশ করার ঘটনা নতুন নয়। এতদিন পরে সেই তালিকায় সংযুক্ত হতে চলেছে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার নাম। ওয়েব সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে আসতে চলেছেন তিনি। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
বিজেপি নেতা খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার। বিজেপির অভিযোগ শাসকদলই পরিকল্পনা করে হত্যা করেছে ওই ব্যক্তিকে। যদিও এমন অভিযোগ কোনও ভাবেই মানতে চাচ্ছে না তৃণমূল। তাঁদের কথায়, দুই ক্লাবের ঝামেলা মেটাতে গিয়েই প্রাণ গিয়েছে ওই ব্যক্তির।
মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাই কমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে তৈরি করেছে বিশেষ সংস্করণের হাতঘড়ি।
আগামী সপ্তাহে ভারতে পৌঁছে যাবে করোনা টিকা। প্রথম কানপুর মেডিক্যাল কলেজে আসছে করোনা টিকা ‘স্পুটনিক ভি’।