ভারত

ভারতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা

ভারতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা

ভারতের মধ্যপ্রদেশে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের সদস্যরা অন্য পরিবারের ওপর গুলি চালালে তিন নারীসহ অন্তত ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাজ্যের মোরেনা জেলার লেপা গ্রামে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে।

রুপিতে ভারত-রাশিয়ার বাণিজ্য আলোচনা স্থগিত

রুপিতে ভারত-রাশিয়ার বাণিজ্য আলোচনা স্থগিত

আলোর মুখ দেখছে না রুপির মাধ্যমে ভারত-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য। কয়েক মাস আলোচনার পরও মস্কোর কোষাগারে নিজেদের মুদ্রা রাখতে রাজি করাতে পারেনি দিল্লি। সেই সূত্রে আলোচনা স্থগিত হয়েছে। ভারতের দুই সরকারি কর্মকর্তা ও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স।

ভূ‌মিকম্পে কাঁপল ভারতও

ভূ‌মিকম্পে কাঁপল ভারতও

ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদে‌শ ও ভার‌ত। শুক্রবার বাংলা‌দে‌শের স্থানীয় সময় সকাল ৫টা ৫৭ মি‌নি‌টে এই কম্পন অনুভূত হয়েছে।

উত্তপ্ত ভারতের মণিপুর, সেনাবাহিনী মোতায়েন

উত্তপ্ত ভারতের মণিপুর, সেনাবাহিনী মোতায়েন

উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। সেখানকার মেতিস গোষ্ঠীকে স্কেজিউলড ট্রাইবে (তফসিলি উপজাতি)  অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। সহিংসতা রুখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে সেনাবাহিনী ও প্যারামিলিটারি আসাম রাইফেলসকে মোতায়েন করা হয়েছে।

বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট ভারতীয় অজয় বাঙ্গা

বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট ভারতীয় অজয় বাঙ্গা

ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গাই হচ্ছেন বিশ্ব ব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট। বুধবার (৩ মে) ২৫ সদস্যের এক্সিকিউটিভ বোর্ড জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন বাঙ্গা। নির্বাহী বোর্ডের বৈঠকের পর এ সংক্রান্ত লিখিত বিবৃতি জারি করেছে বিশ্ব ব্যাংক।

এক যুগ পর ভারতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এক যুগ পর ভারতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বৃহস্পতিবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতের গোয়াতে এসে পৌঁছাবেন। প্রায় এক যুগের মধ্যে এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আসছেন।

ভারতে হিন্দুত্বের ‘নতুন ল্যাবে’ই বিজেপি কোণঠাসা, আশাবাদী কংগ্রেস

ভারতে হিন্দুত্বের ‘নতুন ল্যাবে’ই বিজেপি কোণঠাসা, আশাবাদী কংগ্রেস

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দেশের যে রাজ্যটিকে হালে তাদের ‘হিন্দুত্ব এক্সপেরিমেন্টে’র নতুন পরীক্ষাগার বা ল্যাবরেটরি করে তুলেছিল, সেটি হল দাক্ষিণাত্যের কর্নাটক। আজ পর্যন্ত দক্ষিণ ভারতের শুধু এই একটি রাজ্যেই বিজেপি ক্ষমতায় যেতে পেরেছে।

মোদিকে লক্ষ্য করে মোবাইল ছুঁড়লেন নারী

মোদিকে লক্ষ্য করে মোবাইল ছুঁড়লেন নারী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ি লক্ষ্য করে মোবাইল ফোন ছুড়ে মেরেছেন এক নারী। দেশটির কর্নাটক রাজ্যে নির্বাচনী প্রচার চালানোর সময় রোববার এ ঘটনা ঘটে।