ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) মনোনীত প্রার্থী জগদীপ ধনকড়। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে দিলেন তিনি। আগামী ১১ আগস্ট উপ-রাষ্ট্রপতি পদে শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল।
ভারত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যার পর এখন অনলাইনে প্রচার চলছে যে স্থানীয় মুসলমানরাই এ বন্যার জন্য দায়ী।
ভারতে উজানের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ফের বাড়তে শুরু করেছে তিস্তার পানি। কয়েক সপ্তাহ পানি কম থাকলেও সোমবার দুপুর থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।পানির চাপ মোকাবিলায় ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে নিউ লাইফ মাল্টিস্পেশালিটি হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ আগুন লাগে।
রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। এই ভূমিকম্পে ভারতের বেশকিছু অঞ্চলও কেঁপেছে।
ভারতের পশ্চিমাঞ্চলে বিষাক্ত মদপানে কমপক্ষে ৪২ জনের মৃত্যু ও প্রায় ১০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বাংলাদেশ ভারত সম্পর্ক রক্ত দিয়ে লেখা। সীমান্ত দিয়ে দুই বাংলার যে সম্পর্ক, তা বাধাগ্রস্ত করা যাবে না। এটা বারবার প্রমাণিত হয়েছে।’
ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা।
আমদানি পণ্যের ক্রমবর্ধমান ব্যয় মেটাতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (ফরেক্স) চাপের মুখে রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই)’র তথ্য অনুসারে ১৫ জুলাই পর্যন্ত সামগ্রিক রিজার্ভ ৭.৫ বিলিয়ন কমে ৫৭২.৭ বিলিয়নে দাড়িয়েছে।
নির্বাচনে জয় পেয়েছেন। কিন্তু এখনো ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নেননি দ্রৌপদী মুর্মু। তার আগেই শুভেচ্ছা-অভিনন্দনের জোয়ারে ভাসছেন দেশটিরর ১৫তম রাষ্ট্রপতি। ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতির কাছে শুভেচ্ছা এসেছে সুদূর মস্কো থেকে। শুভেচ্ছা জানিয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।