অষ্টম ধাপে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরো ৫৫২ জন রোহিঙ্গা শরণার্থী। শনিবার বিকেলে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ২টি জাহাজে চট্টগ্রাম থেকে রওনা হয়ে তারা ভাসানচরে পৌঁছেছেন।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ভাসানচর
কক্সবাজারের উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে সাতটি বাসে আরো ২৫৭ জন রোহিঙ্গা রওনা দিয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে বাস ছেড়ে গেছে।
নোয়াখালী হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ছয় রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছে সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী।
সন্ধ্যার পর ভাসানচর থেকে মূল ভূখণ্ডে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ থাকবে। ডিসেম্বরের মধ্যে সেখানে এক লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে।
কক্সবাজারের মতো ভাসানচরেও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট উপকূল থেকে ১৯ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে আটক করেছে পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে জানা গেছে।
সরকার ইতোমধ্যে স্থানান্তরিত ১৮ হাজারের পাশাপাশি আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।
পঞ্চম ধাপের প্রথম যাত্রায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা। আজ বুধবার (৩ মার্চ) সকাল ১০ টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজ তাদের কে নিয়ে যাত্রা শুরু করে।
পঞ্চম দফায় নোয়খালীর ভাসানচনে যাচ্ছে আরো তিন সহস্রাধিক রোহিঙ্গা। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার তারা দ্বীপটিতে পা রাখবে।