ভূমিকম্প

ভারতে ১৬ মিনিটে ৩ বার ভূমিকম্প

ভারতে ১৬ মিনিটে ৩ বার ভূমিকম্প

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ১৬ মিনিটে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোরের এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও। খবর এনডিটিভির।

মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্প

মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্প

মধ্য আমেরিকার উপকূলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক আট। এতে এল সালভাদর, হন্ডুরাস এবং নিকারাগুয়া কেঁপে ওঠে। যদিও এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো আর্জেন্টিনা

৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো আর্জেন্টিনা

আর্জেন্টিনায় ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চিলির ৬০০ কিমি এলাকা জুড়ে এ কম্পন অনূভূত হয়।  ভূমিকম্পে হতাহত হয়েছে কিনা বা  ক্ষয়ক্ষতির বিষয় এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্প হয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪।

আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানে ফয়জাবাদের ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে ভূমিকম্পটি আঘাত হানে।

তাইওয়ান উপকূলে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

তাইওয়ান উপকূলে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

তাইওয়ানের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাইওয়ানের স্থানীয় সময় রবিবার ভোররাত ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় সোমবার ভূমিকম্প আঘাত হানে।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক দুই ভাগ।

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

আবারও ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়। জাভা দ্বীপে শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১০ জন এবং নিহত হয়েছেন ১ জন। তবে নিহত ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।