তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ১২ দিনেরও বেশি সময় পর ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের নিচ থেকে এক দম্পতি ও তাদের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের ছেলে হাসপাতালে মারা যায়। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
ভূমিকম্প
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে ৮৪ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। হিমশীতল আবহাওয়ায় উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে তুরস্কের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প (৭ দশমিক ৮ মাাত্রার) আঘাত হানে। সেই ভূমিকম্পের উদ্ধার তৎপরতা এখনও চলছে। এখন পর্যন্ত ৪০ হাজার ৬৪২ জন মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
তুরস্কে ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধসে পড়া ভবন থেকে শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। শনিবার দক্ষিণ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ১২ দিন পার হওয়ার পর তাদের উদ্ধার করা হয়।
তুরস্ক ও সিরিয়ায় হয়ে যাওয়া সাম্প্রতিক ভূমিকম্পে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির পেছনে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ভবন নির্মাণ ও নির্মাণ পরবর্তী তদারকি কাজে তুরস্কের সরকারের দুর্নীতির বিষয়টিকে।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত লাখেরও বেশি মানুষ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সম্প্রতি বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ জম্মু-কাশ্মীরে ৩ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।
ভারতের মেঘালয়ে সৃষ্ট ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ‘অগভীর’ ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চল।
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ২২৭ ঘণ্টা পর ধ্বংস্তূপের নিচ থেকে ৭৪ বছর বয়স্কা এক নারীকে উদ্ধার করা হয়েছে। ৬ ফেব্রুয়ারির প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি কাহরামানমারাস থেকে একদল উদ্ধারকারী তাকে তুলে আনে।