দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। এছাড়া হাজারও মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।
ভূমিধসে
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দক্ষিণাঞ্চলের পাহাড় ধসের আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। তাই সেখান থেকে স্থানীয়দের সরে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছিল। কিন্তু নিজ বাসস্থান থেকে এখন সরে যেতে চাচ্ছে না তারা।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। এরই মধ্যে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ইন্দোনেশিয়ায় প্রবল মৌসুমি বৃষ্টির কারণে ভূমিধসের ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সোমবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় রাইয়ু দ্বীপ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জন মারা গেছেন। কর্তৃপক্ষ রোববার এ খবর জানিয়েছে।
প্রবল ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে পেরুতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলের চামানা প্রদেশের মিসকি নামক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধসে এক ব্যক্তি প্রাণ হারিয়েছে ও তিনজন নিখোঁজ রয়েছে। এনিয়ে দেশটিতে সাম্প্রসতিক বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়ালো।
মালয়েশিয়ার লাইসেন্সবিহীন ক্যাম্প এলাকায় ভূমিধসের ঘটনায় এক নারী ও দুই শিশুর লাশ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন।