অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ নানা অপরাধে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ভোক্তা
সারাদেশে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দাম বেশি নেয়ায় ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পেঁয়াজ, আলু, ডিম, তেলসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। পাশাপাশি ডেঙ্গুর প্রকোপের কারণে বাড়তি দামে স্যালাইন বিক্রি ঠেকাতেও দেয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি। তাই পণ্য বেঁধে দেয়া দামে বিক্রি নিশ্চিতে আজ শনিবার রাজধানীসহ সারা দেশে অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির সাথে সাথে স্যালাইনের চাহিদা বেড়েছে। এর সাথে পাল্লা দিয়ে বাজারে স্যালাইন সংকট ও অতিরিক্ত দামে বিক্রয়ের অভিযোগ উঠছে।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে পরিচালিত তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পেঁয়াজ রপ্তানির উপর ভারতের শুল্ক আরোপের অজুহাত দেখিয়ে কোন অসাধু ব্যবসায়ী যেন দাম কিংবা মজুদের ক্ষেত্রে কারসাজি করতে না পারে সেজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।
আগামী এক মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে আগামীকাল (বুধবার, ২ আগস্ট)
সিগারেট পণ্যের নতুন প্যাকেট মূল্য মুদ্রণ সংক্রান্ত বিষয় নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ের সুযোগ বুঝে অসাধু কিছু ব্যবসায়ী হুট করে এ ফ্যানের দাম বাড়িয়ে দিচ্ছেন। মাদারীপুরে চার্জার ফ্যানের দাম বেশি নেয়ায় খান ইলেকট্রনিকস নামে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কোরবানির ঈদকে সামনে রেখে মসলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষে কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আগামীকাল সোমবার থেকে রাজধানীসহ সারাদেশের মসলার বাজারগুলোতে চলবে ভোক্তা অধিদফতরের কঠোর অভিযান।