ভোট

রংপুরে ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু

রংপুরে ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু

রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে জেলার ৮৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শীতের সকাল হওয়ায় ভোট গ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে বেলা বেড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

সিলেটের বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতীহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের সারি লক্ষ্য করা যায়। 

নওগাঁয় ভোটগ্রহণ চলছে

নওগাঁয় ভোটগ্রহণ চলছে

নওগাঁয় ভোটগ্রহণ শুরু হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। আজ জেলার ৫টি আসনে মোট ৬৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

কক্সবাজারে ভোটগ্রহণ চলছে

কক্সবাজারে ভোটগ্রহণ চলছে

কক্সবাজারে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। নাশকতারোধে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন ইসি আহসান হাবিব

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন ইসি আহসান হাবিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব। রবিবার ৯টা ৪৫ মিনিটে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো : বাহাউদ্দিন নাছিম

আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো : বাহাউদ্দিন নাছিম

ঢাকা-৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়। ১৫ বছরের আন্দোলন সন্ত্রাস নৈরাজ্যের। তাদের আন্দোলনে জনগণ নেই। এজন্য তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে অংশ নেয় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তারা বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়ন।

শীতের সকালে খুলনায় ভোটার উপস্থিতি কম

শীতের সকালে খুলনায় ভোটার উপস্থিতি কম

খুলনার ছয়টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে সারাদেশের মতো খুলনার ছয়টি আসনেও শুরু হয় এই ভোটগ্রহণ।

ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে ৪১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে ৪১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে জেলার ৪১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।