ঈশ্বরদী পুলিশ ১৫০ লিটার বাংলা মদসহ সোহাগ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার ঈশ্বরদী উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
- সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের
- * * * *
- গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি
- * * * *
- উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী
- * * * *
- লবণ নিয়ে বিপাকে কুতুবদিয়ার চাষিরা
- * * * *
- বৈরী আবহাওয়া কাটিয়ে সাগরে ফিরছেন জেলেরা
- * * * *
মদ
মহানবী মুহাম্মাদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলিমবিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক টুইট বার্তায় তিনি বিশ্ববাসীর জন্য কল্যাণ কামনা করে শুভেচ্ছা জানান। গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় অনুসারে তুরস্ক ১২ রবিউল আউয়াল মহানবী (সা.)-এর জন্মদিন হিসেবে উদযাপন করেছে ।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হবে।
আজ ১৯ অক্টোবর। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের এ দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন ১৯১৮ সালের ১০ জুন মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে। তার বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। মায়ের নাম রওশন আখতার।
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।
ট্রেনের শিশু যাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।
আজ ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দু’টি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে টানা ৬ দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে বন্দর অভ্যন্তরে লোড-আনলোডসহ সকল কার্যক্রম।
সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ছয় দিন পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আমদানি-রপতানি।