দীর্ঘ চার বছর পর আজ (শনিবার) ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) দুপুর ১টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে নামার কথা রয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মন্ত্রী
সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি শুক্রবার (১০ মার্চ) বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিজনেস সামিট এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরকালে শনিবার ৫৭০ কোটি টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন।প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু। এছাড়াও প্রধানমন্ত্রী জেলায় আরো ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউস গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানের সিদ্দিক মার্কেটে বিস্ফোরণ নিয়ে গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন সংস্থার তদন্ত কার্য চলমান। তদন্তের পরে আমরা জানাতে পারব এক্সক্লুসিভ (বিশেষ) কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটলো নাকি গ্যাস অথবা শর্ট সার্কিট থেকে হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারী দিবস প্রতিদিনই। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা নারী ছাড়া হয়। নারীদের জড়তার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধ ও সেখানকার শরণার্থীরা বাংলাদেশের রোহিঙ্গা সংকট থেকে মনোযোগ সরিয়ে বিশ্বের আকর্ষণ করেছে, যা পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। তিনি বলেন, ‘যুদ্ধ (ইউক্রেনে) পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। পুরো ফোকাস (দৃষ্টি) এখন যুদ্ধ এবং ইউক্রেন থেকে আসা শরণার্থীদের দিকে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা সিদ্ধান্ত দিতে পারবে যে কেন বিস্ফোরণ হয়েছে।