জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তাঁকে খাদ্য, শক্তি ও অর্থবিষয়ক গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (জিসিআরজি)-তে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মন্ত্রী
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশবাসীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
ইমরান খানের বিদায়ের প্রেক্ষাপটে আজ সোমবার পাকিস্তান সম্ভবত নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। প্রার্থী মোট দুজন। মুসলিম লিগ-এন সভাপতি শাহবাজ শরিফ ও ইমরান খানের দল পিটিআইয়ের সিনিয়র নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষ যাতে কোন ধরনের হয়রানির স্বীকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার চায় পুলিশ বাহিনী তাদের মানবিক কাজের মাধ্যমে জনগণের সম্পূর্ণ আস্থা অর্জন করবে।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরিফ। তিনি বর্তমানে পার্লামেন্টে বিরোধী জোটের নেতৃত্বে রয়েছেন। তিনি আবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। তবে ৭০ বছর বয়স্ক শাহবাজ রাজনীতিবিদের চেয়ে প্রশাসক হিসেবে বেশি কার্যকর বলে পরিচিত।
পাকিস্তানে রাজনৈতিক পটপরিবর্তনের পর সব পর্যায়েই নতুন মুখ দেখা যেতে পারে। অনাস্থা ভোটে হেরে ইমরান খান সরকারের পতন হয়েছে। খুব সম্ভবত পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই দেশটির পার্লামেন্টে আয়োজিত অনাস্থা ভোট বাতিল করে সাধারণ নির্বাচন চাইলেও আদালতের নির্দেশে তা সম্ভব হয়নি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্রকে সংহত করতে ও গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।