অমর একুশে বইমেলা আজ (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে । ৩৮তম এই মেলা চলার কথা রয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনা মহামারির কারণে ফেব্রুয়ারি মাসজুড়ে মেলার আয়োজন করা হয়নি। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলার সময় বাড়তে পারে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মন্ত্রী
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ্ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে আলোচনা হয়েছে।
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এই মহুর্তে দেশে পর্যাপ্ত সারের মজুত আছে; কোনো সংকট হবে না। সারের দাম এখনো বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আশা করেছেন যে, পরিস্থিতির উপর নির্ভর করে চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়া সম্ভব হবে।
সরকারের দেশের প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মেরিন একাডেমিকে এমনভাবে মেরিনার তৈরির ব্যবস্থা নিতে হবে যাতে তারা উচ্চ প্রযুক্তির সমুদ্র জাহাজ পরিচালনা করতে পারেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি হিসেবে ফরিদ উদ্দিন আহমেদকে নিজ দায়িত্ব পালন করে যেতে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শুক্রবার বলেছেন, বাংলাদেশ ‘শান্তির সংস্কৃতি’ প্রচার করছে, যা আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির দর্শন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনায় আক্রান্ত কমে যাওয়ায় খুব শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শুক্রবার সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আজ শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৫ দফা দাবিতে কুমিল্লার লালমাই অবস্থিত অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বাড়িতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।