আইন, বিচার ও সংসদ বিষয়মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যদি মনে করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে। যত বড় ডাক্তার আনতে চায়, আনতে পারবে। সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মন্ত্রী
সব দেশ একবাক্যে স্বীকার করেছে যে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায় বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, ‘সারা পৃথিবীর সব দেশ, এতদিন ধরে আমরা যেটা প্রচেষ্টা চালিয়েছিলাম, জাতিসঙ্ঘে সব দেশ সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাস করেছে। এর ফলে আমরা বিশ্বাস করি মিয়ানমারের ওপর আরো চাপ পড়বে তাদের লোকগুলো ফেরত নেয়ার জন্য।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন দেশে শিক্ষিত বেকার কমাতে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হবে ।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়নের পরও দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বিষয়ে সরকার একটি আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কপ২৬ সম্মেলনে ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে অগ্রণী ভূমিকা পালনের ফলাফল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের নেতৃত্বে সবচেয়ে বেশি ৪৮টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের দ্বারা ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া জলবায়ু কূটনীতিতে আমাদের দেশের অগ্রণী ভূমিকার ফল।’
যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। এতে তিনি সাম্প্রতিক সফর নিয়ে কথা বলছেন।
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা সংসদে বলেছেন, দেশে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা তাঁর সরকারের রয়েছে।
তিনি বলেন, ‘মহামারি করোনা আবির্ভাবের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।
’ধর্ম যার যার রাস্ট্র সবার’ এই প্রতিপাদ্যে যশোরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামুলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলা কথাসাহিত্যের অবিনশ্বর রুপকার শিল্পী হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।