রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে আগুনে পুড়ল একটি মাইক্রোবাস। আগুনের ঘটনার পর ফ্লাইওভারের ওপর যানজটের সৃষ্টি হয়।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
মাইক্রোবাস
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ডাক্তার বাড়ী গেইট নামক স্থানে হাইওয়ে পুলিশের টহল পিকআপ ও বিদেশী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ পুলিশসহ ৭ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ১৪জন আহত হয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হন আর ৮ জন।
ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ শনিবার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত-অটোরিকশা শ্রমিক ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া চার-পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুর করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরো তিনজন আহত হয়েছে।
দিনাজপুর চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সৈয়দপুর ও দিনাজপুর মহাসড়কের চাম্পাতলি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সাতজন আহত হয়েছেন।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ছয়জন।