লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মামুনুর রশীদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেন আদালত।
মামলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ২২ আগস্ট ধার্য করেছেন আদালত।
দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর পল্টনের প্রীতম-জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল তাপবিদ্যুৎকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে।
লক্ষ্মীপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় সদর থানায় ৪টি মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩৫০০ জনকে।
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী (পিএস) রাসেল আলী ওরফে শেখ রাসেল আলী মাসুদ (ভিপি মাসুদ) ও তার স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।
পিরোজপুরে বিএনপি'র পদযাত্রা কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ক্যাপিটল হিলে দাঙ্গা তদন্তে এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার দায়ে তাকে গ্রেফতার করা হবে বলে তিনি মনে করছেন।