নাটোরে শিশু ধর্ষণ মামলায় আজানুর রহমান নামের এক আসামিকে দশ বছর আটকাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক। সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
মামলা
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলা বাতিল সংক্রান্ত রুল ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে হাইকোর্টে নিষ্পত্তি না পর্যন্ত বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত থাকবে।
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় গ্রেফতার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন।
বেনাপোল থেকে কাপড় ব্যবসায়ী এক নারী পাওনা টাকা নিতে বরিশাল এসে ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার একমাস পর করা মামলায় প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার মামলা দ্রুত নিষ্পত্তি করে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন।
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে শুক্রবার রাতে গোলাগলিতে দুই রোহিঙ্গা নিহতের ঘটনায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) নেতাসহ ৭৮ জনের বিরুদ্ধে সোমবার তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।
পাবনার সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ সাথী বিড়ি ও মিঠু বিড়ি এবং কাটা নকল ব্যান্ডরোল জব্দ করেছে র্যাব-১২। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব অৗবধ বিড়ি ও জাল ব্যন্ডরোল জব্দ করে র্যাব।
রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ ও কৌশলে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই গৃহশিক্ষকের নামে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিব (২৩) উপজেলার খলেয়া ইউনিয়নের আশরাফ আলীর ছেলে।
ঝিনাইদহে নাশকতা মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গেল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৬টি উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।