মামলা

দুর্নীতির মামলায় সম্রাটের জামিন বাতিলের আদেশ বহাল

দুর্নীতির মামলায় সম্রাটের জামিন বাতিলের আদেশ বহাল

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে অস্ত্র, মাদক ও অর্থপাচারসহ ৩টি মামলায় জামিন থাকলেও মুক্তি পাচ্ছেন না সম্রাট।

মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেল পোড়ালেন যুবক

মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেল পোড়ালেন যুবক

রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল আটকে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আগুন দিয়েছেন আশিক আলী (৩০) নামে এক যুবক। সোমবার (৮ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে নগরীর কোর্ট হড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

বগুড়ায় হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

বগুড়ায় হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

জেলা সদরের চালিতাবাড়ী বিল নুরইল এলাকায় জমিজমা নিয়ে বিরোধে আব্দুর জব্বার নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে ৯ জনের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতির উদ্যোগ

মামলার বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতির উদ্যোগ

নিস্পত্তির অপেক্ষায় থাকা মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পরপরই দেশের সব আদালতে দীর্ঘ সময় ধরে অনিস্পন্ন থাকা মামলার বিচার শেষ করতে উদ্যোগ নেন প্রধান বিচারপতি। 

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা, গেটম্যানকে আসামি করে মামলা

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা, গেটম্যানকে আসামি করে মামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শনিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ব্যবসায়ীকে মারধরের অভিযোগে আওয়ামী নেতার বিরুদ্ধে মামলা

ব্যবসায়ীকে মারধরের অভিযোগে আওয়ামী নেতার বিরুদ্ধে মামলা

দস্তগীর রতন নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধ মামলায় খুলনার ৬ জনের রায় বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধ মামলায় খুলনার ৬ জনের রায় বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধকালীল মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বটিয়াঘাটার ছয়জনের বিরুদ্ধে ২৮ জুলাই বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটি রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

গোপালগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে মনোয়ারা বেগম হত্যা মামলায় কামরুল শেখকে (৬০) যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ  টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর তিন আসামীকে খালাস দেয়া হয়েছে।

ডিসপ্লেতে দেখা যাবে সুপ্রিমকোর্টে চলা মামলার তথ্য

ডিসপ্লেতে দেখা যাবে সুপ্রিমকোর্টে চলা মামলার তথ্য

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চলা মামলার তথ্য প্রথমবারের মতো আদালত কক্ষের বাইরে ডিসপ্লের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দুটি আদালত কক্ষের বাইরের দেয়ালে এমন দুটি ডিসপ্লে স্থাপিত হয়েছে। তাতে দিনের কার্যতালিকা অনুযায়ী চলমান মামলা ও তার সংক্ষিপ্ত বিবরণ আজ থেকেই প্রদর্শিত হচ্ছে।

১০ ট্রাক অস্ত্র মামলার আপিল শুনানি কার্যতালিকায়

১০ ট্রাক অস্ত্র মামলার আপিল শুনানি কার্যতালিকায়

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ও আসামিদের আপিল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।