পাবনার ঈশ্বরদীতে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেনকে (৩৭) প্রকাশ্যে গুলি করার ঘটনার দু’দিন পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলা
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান।
আয়কর ও ভ্যাট কর্তনের নামে মিথ্যা বর্ণনায় সরকারি আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কুমিল্লায় পবিত্র কুরআন শরীফ আবমাননাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীসহ জেলার বিভিন্ন স্থানে মুসল্লিদের সাথে সংঘর্ষ ও পূজামণ্ডপে হামলার ঘটনায় ৫০০০ জনকে আসামি করে ১৮ টি মামলা করা হয়েছে।
‘কারাগারে না পাঠিয়ে ফুলের সুগন্ধ বিলিয়ে’ ৭০ জন অভিযুক্ত শিশুকে সংশোধনের জন্য মা-বাবার জিম্মায় দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক।
রাজশাহী নগরীর চাঞ্চল্যকর রাজু হত্যা মামলা পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত ।মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় এ আদেশ দেন।
বিচারক অসুস্থ থাকায় রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় করা মামলার রায় পিছিয়েছে। রায় ঘোষণার জন্য এখন পর্যন্ত নতুন কোনো তারিখ ধার্য করেননি আদালত।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর ফৌজদারি আইনে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির আঁতুরঘর খ্যাত কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা করেছে সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (সজেকা) কুষ্টিয়া।
কুষ্টিয়া মিরপুর থানার একটি মাদক মামলায় সরকারী টিবি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আসাদুজ্জামান ওরফে ফিরোজ (৪১) এর ১৫বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকার জরিমানা আদেশ দিয়েছেন আদালত।