পাবনার একটি আদালত বুধবার ( ০১ সেপ্টেম্বর ) সাত বছর আগের একটি হত্যা মামলার রায়ে দু’জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। আদালত এ মামলার অপর দু’জনের ৩ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন।
মামলা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের কৃষক আব্দুল খান হত্যা মামলায় ৫ আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
পাবনার দক্ষ পুলিশ একটি ডাকাতি ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে ডাকাতির মামলার রহস্য উদঘাটন করেছে। সেইসাথে জড়িত আন্ত:জেলা ডাকাদলের ৭ সদস্যকে গ্রেপ্তার ও লুন্ঠিত সমস্ত মালামাল উদ্ধার করা হয়েছে।
আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি মোঃ গুলজার হোসেন (৬০) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সিআইডির এএসপিসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
আগামী ২০ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ময়মনসিংহ প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন বাস্তবায়ন ও উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে আইন শৃংখলা নিয়ন্ত্রণের বিকল্প নেই মন্তব্য করে বক্তারা বলেন তাই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডঃ বেনজির আহমেদের নির্দেশে বিট পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে
করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় জেকেজি হেলথকেয়ার চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান এই দিন ধার্য করেন।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগ নেতাদের সমঝোতা হয়েছে। বৈঠকে উভয়পক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছেন। এর মাধ্যমে কয়েক দিন ধরে চলা বিরোধের অবসান হলো।
বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের উপর হামলার ঘটনায় করা ২টি মামলায় গ্রেপ্তার ২১ জনের জামিন নাকচ করে দিয়েছে আদালত।