প্রতিরক্ষা খাতে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা এবং নানা ধরনের সামরিক সরঞ্জামও কিনেছে দেশটি। তবু ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে রিয়াদ। গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরেও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
মার্কিন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ‘পলাতক ব্যক্তি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার অভিযোগ, বিচার এড়াতে এবং নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জীবন ও যুক্তরাষ্ট্রের সম্পদকে ঝুঁকির মুখে ফেলছেন।
ইয়েমেনে হুতিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে থাকা মার্কিন মিশন।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও যুদ্ধের হুমকি মোকাবিলায় নারীদের অস্ত্র চালনা এবং শহরের ভেতরে সরাসরি যুদ্ধ করার সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান।
জাপানের ওকিনাওয়া এলাকায় একটি হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধারের পর হত্যার সন্দেহে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনা কর্মকর্তাদের নির্দেশে তাইওয়ানের প্রেসিডেন্টের এক ছেলের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক নারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনী প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি।
অনলাইনে ভুয়া ডাক লেবেল বিক্রি করে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগকে (ইউএসপিএস) ১২ কোটি ৬০ লাখ ডলার ক্ষতি করার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।
শনিবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির পর মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। নতুন রণতরীর সঙ্গে প্রায় ৯ থেকে ১০ হাজার মার্কিন সেনাও ওই অঞ্চলে পাঠানো হবে বলে জানা গেছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বস্তুগত সহায়তা বা প্রয়োজনীয় উপকরণ দেওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের এক কর্মীকে গ্রেফতার করেছে দেশটির বিচার বিভাগ (ডিওজে)।
গ্রেফতার ব্যক্তি ৫১ বছর বয়সী অ্যাশটন হামেদ এল্লাবুদি। তাঁর বিরুদ্ধে হুথিদের সহায়তার উদ্দেশ্যে বিস্ফোরক উপকরণ ও ড্রোন তৈরির কাজে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।